Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিবম্ ও দুর্গা নার্সিং হোমের উদ্যোগে রক্তদান শিবিরে রক্ত দিলেন ৮৯ জন.... নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর

গ্রীষ্মকালীন রক্তের চাহিদা কিছুটা হলেও মেটাতে এগিয়ে এলো মেদিনীপুর শহরের শিবম্ ও দুর্গা নার্সিং কর্তৃপক্ষ। এদিন শিবম্ নার্সিং হোম ক্যাম্পাসে আয়োজিত শিবিরে রক্ত দিলেন ৮৯ জন রক্তদাতা। রক্ত দেন  দুই নার্সিং হোমের চিকিৎসক, স্বাস্থ্য…

 


গ্রীষ্মকালীন রক্তের চাহিদা কিছুটা হলেও মেটাতে এগিয়ে এলো মেদিনীপুর শহরের শিবম্ ও দুর্গা নার্সিং কর্তৃপক্ষ। এদিন শিবম্ নার্সিং হোম ক্যাম্পাসে আয়োজিত শিবিরে রক্ত দিলেন ৮৯ জন রক্তদাতা। রক্ত দেন  দুই নার্সিং হোমের চিকিৎসক, স্বাস্থ্য কর্মী  ও শুভানুধ্যায়ীরা।

রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড সেন্টার কর্তৃপক্ষ। সম্মিলিত অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এদিনের শিবিরের সূচনা হয়।

শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক ড.শংকর গুছাইত, চিকিৎসক ডাঃ টি কে বিশ্বাস, চিকিৎসক ডাঃ অনুরাধা বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।