নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর .....পশ্চিম মেদিনীপুর জেলার বিশিষ্ট আবৃত্তি শিল্পী শুভদীপ বসু'র সম্পাদনায় প্রকাশিত হলোনতুন আবৃত্তির স্ক্রিপ্ট এর বই 'কবিতা কোলাজ এবং'।প্রকাশক ঘরে বাইরে পাবলিকেশন।বইটিতে আবৃত্তির দলগ…
নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর .....পশ্চিম মেদিনীপুর জেলার বিশিষ্ট আবৃত্তি শিল্পী শুভদীপ বসু'র সম্পাদনায় প্রকাশিত হলোনতুন আবৃত্তির স্ক্রিপ্ট এর বই 'কবিতা কোলাজ এবং'।প্রকাশক ঘরে বাইরে পাবলিকেশন।বইটিতে আবৃত্তির দলগুলির উপযোগী ৩০ টি স্ক্রিপ্ট রয়েছে।তোমাকে ধরে বেঁচে রয়েছে কবিতা,এখনও আমার মনে,রবিঠাকুরের মা,চলল মেয়ে রণে,বাংলার পাখি,আমরা চলি সমুখপানে,মেঘেদের কান্ড,ভাইফোঁটা,এই মশা ইত্যাদি কোলাজগুলি চোখে পড়ার মতো। সম্প্রতি কলকাতার স্বামীজীর বাড়িতে স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের সম্পাদক স্বামী জ্ঞানালোকানন্দা মহারাজ বইটির উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে স্বামীজীকে শ্রদ্ধা জানিয়ে সমবেত আবৃত্তি পরিবেশন করে স্বর আবৃত্তি এর শিল্পী বৃন্দ।
মোহক মাইতি,শ্রীশায় বোস, সমৃদ্ধি মাতব্বর, অহনা সাউ,ঐশিকা মুখার্জি এর পরিবেশনা ছিল অনবদ্য।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসংগীত শিল্পী শুভেন্দু মাইতি,অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। এদিন ঘরে বাইরে পাবলিকেশন থেকে মোট ১৪টি বই প্রকাশ পেয়েছে।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রী সুদীপ ভট্টাচার্য্য। বর্ষণ মুখর সন্ধ্যায় পরিপূর্ণ প্রেক্ষাগৃহে এই বই প্রকাশ অনুষ্ঠান এক অন্য মাত্রা পায়।

