নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর .... পশ্চিম মেদিনীপুর জেলার অগ্রণী নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান, নৃত্যশিল্পী শেষাদ্রী মিশ্র পরিচালিত শেষাদ্রী ডান্স একাডেমীর উদ্যোগে অনুষ্ঠিত হলো দু-দিনের নৃত্য কর্মশালা। মেদিনীপুর শহরের শ্যামসংঘ …
নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর .... পশ্চিম মেদিনীপুর জেলার অগ্রণী নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান, নৃত্যশিল্পী শেষাদ্রী মিশ্র পরিচালিত শেষাদ্রী ডান্স একাডেমীর উদ্যোগে অনুষ্ঠিত হলো দু-দিনের নৃত্য কর্মশালা। মেদিনীপুর শহরের শ্যামসংঘ ভবনে আয়োজিত এই কর্মশালায় মুখ্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যগুরু 'ভারত বিভুষণ' আচার্যা অনুসূয়া ঘোষ ব্যানার্জী। 'সৃজন' শিরোনামে আয়োজিত এই কর্মশালায় ভারতনাট্যম ও সৃজনশীল নৃত্যধারার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। শেষাদ্রী ডান্স একাডেমীর নিজস্ব শিক্ষার্থীদের পাশাপাশি মেদিনীপুর শহরের ও আশেপাশের এলাকার নৃত্যশিল্পী ও নৃত্য শিক্ষার্থীরা এই কর্মশালায় অংশ নেন।
দেড় শতাধিক শিক্ষার্থী এই কর্মশালায় অংশ নিয়েছিলেন।কর্মশালা শেষে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের শংসাপত্র প্রদান করা হয় । এই কর্মশালায় উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী সবিতা সাহা, নৃত্যশিল্পী সাগরিকা ঘোষ,সহেলী বেরা খান,শমীক সিনহা,রীমা কর্মকার,সোমা পড়িয়া,অন্তরা সরকার,শিল্পা সেন সহ অন্যান্য নৃত্যশিল্পীরা।
কর্মশালা সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান কর্মশালার মুখ্য উদ্যোক্তা শেষাদ্রী মিশ্র।


