নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ....শিক্ষাব্রতী যতীন্দ্রনাথ পড়িয়ার জন্মশতবর্ষ উপলক্ষে বর্ষ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী প্রদান, সহ-নাগরিকদের পোশাক বিতরণ, গর্ভবতী মা ও শিশুদের ফল বিতরণ, শতবর্ষ কি মাথায় র…
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ....শিক্ষাব্রতী যতীন্দ্রনাথ পড়িয়ার জন্মশতবর্ষ উপলক্ষে বর্ষ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী প্রদান, সহ-নাগরিকদের পোশাক বিতরণ, গর্ভবতী মা ও শিশুদের ফল বিতরণ, শতবর্ষ কি মাথায় রেখে ১০০টি চারা গাছের রোপন সহ নানা কর্মসূচির পাশাপাশি যতীন্দ্রনাথ পড়িয়া স্মৃতি রক্ষা সমিতির পক্ষ থেকে রক্তদান উৎসব আয়োজন করা হলো মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে। রক্তদান দিবসকে সামনে রেখে জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত এই শিবিরে প্রথম রক্তদাতাদের পাশাপাশি বহু রক্তযোদ্ধা অংশগ্রহণ করলেন এবং মোট ২২ জন রক্ত দান করলেন।
ইন হাউস এই রক্তদান শিবিরে পরিচালনা করতে সহায়তা করেন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুদীপ কুমার খাঁড়া, সুভাষ জানা, মৃত্যুঞ্জয় সামন্ত, স্নেহাশিস চৌধুরী, ড.অমিতেশ চৌধুরী,মৃন্ময়ী ভূঞ্যা খাঁড়া, শুভ্রাংশু শেখর সামন্ত,শবরী বসু চৌধুরী, নরসিংহ দাস,পায়েল পাল প্রমুখ।
পরিবারের পক্ষে কনিষ্ঠ পুত্র ড. প্রসূনকুমার পড়িয়া ও বৌমা বনশ্রী পড়িয়া, জ্যেষ্ঠ পৌত্র অংকন পড়িয়া, কনিষ্ঠ পৌত্রী শ্বেতাশ্রী পড়িয়া।
পরিবারের পক্ষে প্রসূনকুমার পড়িয়া জানান, "এ আমাদের পরিবারের জন্য অত্যন্ত গৌরবের এবং আনন্দের। বাবার স্মৃতিতে আয়োজিত রক্তদান শিবিরে সকলে স্বতঃস্ফূর্তভাবে রক্তদানের জন্য এগিয়ে এসেছেন।" পরিবার এবং স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।


