Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কেশপুরের কাঁটাগেড়িয়া মঞ্জিলে ১৩ গ্রামের তাজিয়া সমাবেশ, বজায় রয়েছে শতাব্দীর ঐতিহ্য

নিজস্ব সংবাদদাতা, কেশপুর, পশ্চিম মেদিনীপুর ...পবিত্র মহরম উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের ১১ নম্বর অঞ্চলের কাঁটাগেড়িয়া মঞ্জিল প্রাঙ্গণে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী তাজিয়া সমাবেশ। এলাকার ১৩টি গ্রামের মুসলিম সমাজের উদ্যোগে ব…


নিজস্ব সংবাদদাতা, কেশপুর, পশ্চিম মেদিনীপুর ...

পবিত্র মহরম উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের ১১ নম্বর অঞ্চলের কাঁটাগেড়িয়া মঞ্জিল প্রাঙ্গণে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী তাজিয়া সমাবেশ। এলাকার ১৩টি গ্রামের মুসলিম সমাজের উদ্যোগে বিভিন্ন তাজিয়া শোভাযাত্রা মঞ্জিল প্রাঙ্গণে এসে মিলিত হয়। দীর্ঘদিন ধরে চলে আসা এই অনুষ্ঠানকে ঘিরে ভিড় জমান অসংখ্য মানুষ।


স্থানীয়দের দাবি, পূর্বপুরুষদের আমল থেকে চলে আসা এই প্রথা আজও অটুট রয়েছে। প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে কাঁটাগেড়িয়া মঞ্জিলকে কেন্দ্র করে এই তাজিয়া সমাবেশ অনুষ্ঠিত হয়ে আসছে।

মজুরহাটি পূর্ব গ্রামের বাসিন্দা এস কে আব্দুল রশিদ বলেন,

"আমরা অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে এই মঞ্জিলের মহরম পালন করি। প্রতি বছর ১৩টি গ্রামের মানুষ এখানে একত্রিত হন। আমাদের পূর্বপুরুষদের সময় থেকে চলে আসা এই ঐতিহ্য আজও আমরা নিষ্ঠার সঙ্গে ধরে রেখেছি।"

মহরম উপলক্ষে কারবালার শহীদদের আত্মত্যাগ স্মরণ করা হয় এবং শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা তুলে ধরা হয়। প্রশাসনের তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পরিবেশে সমগ্র অনুষ্ঠান সম্পন্ন হয়।