নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ....মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিট এবং কে ডি কলেজ অফ কমার্স অ্যান্ড জেনারেল স্টাডিজ এর জাতীয় সেবা প্রকল্প ও কলেজ হেল্থ ইউনিটের যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গের রূপকার ও দ্বিতীয়…
নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ....মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিট এবং কে ডি কলেজ অফ কমার্স অ্যান্ড জেনারেল স্টাডিজ এর জাতীয় সেবা প্রকল্প ও কলেজ হেল্থ ইউনিটের যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গের রূপকার ও দ্বিতীয় মুখ্যমন্ত্রী বিশিষ্ট চিকিৎসক ডাঃ বিধান চন্দ্র রায় এর জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে চিকিৎসক দিবস উদযাপন করা হল। এই উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার বিষয় ছিল *পরিবর্তনশীল সমাজ ব্যবস্থায় চিকিৎসক ও সাধারণ মানুষের মনোসামাজিক স্বাস্থ্য: সংকট ও সমাধান*।
প্রথমে ডাঃ বিধান চন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এদিনের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক ইউনিটের কার্যকরী সভাপতি ড. মিলন কুমার সরকার।
এই দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে অনুষ্ঠানের উদ্বোধন করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তথা ইউনিটের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক ড. দুলাল চন্দ্র দাস।
আজকের অনুষ্ঠানে মূল আলোচনা করেন মেদিনীপুর মেডিকেল কলেজের প্রাক্তন ভাইস প্রিন্সিপাল এবং বর্তমান ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স তথা ইউনিট সদস্য ডাঃ আর এন মাইতি। তিনি তথ্যচিত্রের মাধ্যমে বিষয়বস্তু অতি সহজ সরলভাবে ছাত্রছাত্রীদের সামনে তাঁর বক্তব্য উপস্থাপন করেন।
এরপর ইউনিটের পক্ষ থেকে ইউনিটের চিকিৎসক সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। আজ যাঁরা সংবর্ধিত হলেন তাঁরা হলেন ডাঃ হৃষীকেশ দে,
ডাঃ গোলক বিহারী মাজী
ডাঃ চিত্ত রঞ্জন কুন্ডু,
ডাঃ বিমল কুমার গুড়িয়া।,
ডাঃ রাম নারায়ণ মাইতি (আর এন মাইতি),
অধ্যাপক ডাঃ শ্রীমন্ত সাহা,
ডাঃ অমিত কুমার নন্দী ও
ডাঃ অরূপ কুমার দাস।
চন্দনের ফোঁটা, উত্তরীয়, ফুলের গাছ, স্মারক ও একটি বই দিয়ে সকলকে সম্মাননা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের পর বক্তব্য রাখেন ডাঃ চিত্তরঞ্জন কুন্ডু, ডাঃ গোলক বিহারী মাজী ও
ডাঃ বিমল কুমার গুড়িয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিটের সভানেত্রী প্রাক্তন বিচারক অঞ্জলী সিনহা।
ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের আয়োজক সম্পাদক অধ্যাপক রাজেশ দোলই।
মহাবিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকা, তিন শতাধিক ছাত্র-ছাত্রীর সাথে উপস্থিত ছিলেন ইউনিটের তিন সহ-সভাপতি অমিতাভ দাস,শঙ্কর চন্দ্র সেন, সবিতা মান্না, দুই সহ-সম্পাদক অতনু মিত্র ও সুদীপ কুমার খাঁড়া, সাংস্কৃতিক উপসমিতির যুগ্ম আহ্বায়ক অধ্যাপিকা ড. পলি ভট্টাচার্য বসু, ইউনিটের সদস্য অধ্যাপক ড. উত্তম কুমার জানা, নারায়ণ প্রসাদ চৌধুরী, দেবাশীষ দলুই প্রমুখ।



