অরুণ কুমার সাউ, খেজুড়ি : গত কাল কলকাতার ধর্মতলায় দুষ্কৃতীদের দ্বারা সিপিআই(এম), ডিওয়াইএফআই এবং এসএফআই -এর দলীয় পতাকা পদদলিত করা, অগ্নিসংযোগ এবং অশালীন ভাষায় কুৎসিত গালিগালাজ সহ চরম হুমকির প্রতিবাদে গর্জে উঠল খেজুড়ি। এই বর্বর…
অরুণ কুমার সাউ, খেজুড়ি : গত কাল কলকাতার ধর্মতলায় দুষ্কৃতীদের দ্বারা সিপিআই(এম), ডিওয়াইএফআই এবং এসএফআই -এর দলীয় পতাকা পদদলিত করা, অগ্নিসংযোগ এবং অশালীন ভাষায় কুৎসিত গালিগালাজ সহ চরম হুমকির প্রতিবাদে গর্জে উঠল খেজুড়ি। এই বর্বরোচিত ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার খেজুড়িতে এক বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সংঘটিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন সিপিআই(এম) জেলা কমিটির শীর্ষ নেতৃত্ব—রত্নেশ্বর দোলুই, প্রতিমা মন্ডল, শেখ জাকির হোসেন মল্লিক ও প্রদীপ মণ্ডল সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। মিছিল থেকে বিজেপি-র এই ধরনের গুণ্ডামির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয় এবং অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
এছাড়া ১০ই আগস্ট জেলাশাসকের দপ্তর অভিযানের প্রস্তুতি
প্রতিবাদ মিছল ছাড়াও আজ মঙ্গলবার খেজুড়ির কুঞ্জপুর বাজার এলাকায় এক বিশেষ কনভেনশন অনুষ্ঠিত হয়। শ্রমিক, কৃষক, খেতমজুর এবং বস্তিবাসীদের একাধিক জরুরি ও ন্যায্য দাবিকে সামনে রেখে আগামী ১০ই আগস্ট জেলাশাসকের দপ্তরে 'জেল ভরো' কর্মসূচি গ্রহণ করেছে বাম দলগুলি। আজকের এই কুঞ্জপুর বাজারের কনভেনশন ও মিছিল থেকে আগামী ১০ই আগস্টের ‘জেল ভরো’ অভিযানকে সর্বাত্মকভাবে সফল করে তোলার আহ্বান জানান উপস্থিত নেতৃত্ব।

