অরুণ কুমার সাউ তমলুক: পশুপক্ষী হাট চালু করা, রাস্তায় পুলিশি হয়রানি বন্ধ করার দাবিতে পূর্ব মেদিনীপুর জেলা শাসকের কাছে স্মারকলিপি দিল পশুপক্ষী হাট বাঁচাও কমিটি। ২৯ জুলাই কয়েক শতাধিক ব্যবসায়ী, গোপালক সকাল ১১ টায় নিমতৌড়ি হাইরো…
অরুণ কুমার সাউ তমলুক: পশুপক্ষী হাট চালু করা, রাস্তায় পুলিশি হয়রানি বন্ধ করার দাবিতে পূর্ব মেদিনীপুর জেলা শাসকের কাছে স্মারকলিপি দিল পশুপক্ষী হাট বাঁচাও কমিটি। ২৯ জুলাই কয়েক শতাধিক ব্যবসায়ী, গোপালক সকাল ১১ টায় নিমতৌড়ি হাইরোড মোড়ে জমায়েত হয়ে মিছিল করে এসে পূর্ব মেদিনীপুর জেলা শাসকের কাছে বিক্ষোভের সামিল হন। তাদের দাবি গ্রামীণ অর্থনীতিকে বাঁচাতে অবিলম্বে গরুর হাট গুলি চালু করতে হবে। কমিটির অন্যতম সদস্য সমরেশ মাইতি জানান পূর্ব মেদিনীপুর জেলায় পাঁশকুড়ার এবং চন্ডিপুরে দুটি বড় গরুর হাট রয়েছে। এই হাটে হাজার হাজার ব্যবসায়ী যুক্ত। যুক্ত রয়েছেন আরও হাজার হাজার গোপালক। তীব্র অর্থনৈতিক সংকটে কাজ নেই চাষাবাদ অলাভজনক। ফলে বহু গরিব মানুষ নানান ভাবে পশু পালন করে জীবিকা নির্বাহ করেন। বর্তমান সরকার নির্বাচনে জেতার পর এই হাট গুলি বন্ধ করে দেয়। বিপদে পড়ে গরিব সাধারণ মানুষ। ফলে অতি দ্রুত হাত গুলি চালু করে গ্রামীণ।অর্থনীতিকে সচল করার দাবিতে সোচ্চার হোন বিক্ষোভকারীরা।
বিক্ষোভ সভা থেকে পাঁচজনের প্রতিনিধি দল জেলা শাসকের সঙ্গে দেখা করতে যায়। প্রতিনিধি দলের ছিলেন দিলীপ কুণ্ডু, নাসির খান, প্রবীর প্রধান, মুজাফফর মোহাম্মদ, শেখ মহসিন মোহাম্মদ। জেলা শাসকের অনুপস্থিতিতে ওসি সাধারণ সুব্রত রায় ডেপুটেশন গ্রহণ করেন। তিনি বিষয়গুলোর সাথে সহমত পোষণ করেন। উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য পদক্ষেপ নেবেন বলে জানান।
