অরুণ কুমার সাউ,তমলুক : সম্প্রতি পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে অনলাইনের মাধ্যমে সকল শিক্ষককে ৭৭ ঘন্টার বাধ্যতামূলক ট্রেনিংয়ের নির্দেশ জারি করেছে। অনলাইন নয়, অফলাইনে এই ট্রেনিংয়ের দাবিতে মঙ্গলবার মাধ্যমিক শিক্ষক ও শিক…
অরুণ কুমার সাউ,তমলুক : সম্প্রতি পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে অনলাইনের মাধ্যমে সকল শিক্ষককে ৭৭ ঘন্টার বাধ্যতামূলক ট্রেনিংয়ের নির্দেশ জারি করেছে। অনলাইন নয়, অফলাইনে এই ট্রেনিংয়ের দাবিতে মঙ্গলবার মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি (এস টি ই এ)র পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলা সর্বশিক্ষা মিশন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়। এই প্রশিক্ষণ নিয়ে অভিযোগ যে, নিষ্টা নাম নামক কোর্সের দীক্ষা প্ল্যাটফর্ম এর মাধ্যমে কেবলমাত্র ইংরেজি এবং হিন্দিতে এই কোর্স হওয়ায় সমস্যায় পড়ছেন শিক্ষকেরা। আঞ্চলিক ভাষায় করার দাবি করা হয়। সাথে সাথে এই কোর্সে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের কোন সিলেবাস নেই।ফলে এই প্রশিক্ষণ অন্তঃসার শূন্য বলে মনে করছেন শিক্ষকেরা। এরই প্রেক্ষিতে মঙ্গলবার এই সাত দফা দাবিতে ডেপুটেশন দিল মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। উপস্থিত ছিলেন সমিতির পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক শম্ভু মান্না, জেলা কোষাধ্যক্ষ দেব রঞ্জন দাস, জেলা কমিটির সদস্য উদ্দীপ্ত পাল। শম্ভু মান্না বলেন, আমরা জেলায় যেমন এই বিষয়টি বিবেচনার জন্য রেখেছি। একইভাবে বিকাশ ভবনের সর্বশিক্ষা মিশনের স্টেট প্রোজেক্ট ডাইরেক্টরের দপ্তরে স্মারকলিপি প্রদান করেছি।
