Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকে পায়রাটুঙি খাল সংস্কারের দাবিতে চাষীদের ডেপুটেশন

অরুণ কুমার সাউ, তমলুক  : দীর্ঘদিনের দাবি মেনে তমলুক ব্লকের মূল জল নিকাশি ব্যবস্থা পায়রাটুঙ্গি খাল দীর্ঘদিন পর 'নো কষ্ট' পদ্ধতিতে সংস্কার শুরু হয় জেলা প্রশাসনের উদ্যোগে। কিন্তু গত দু বছরে এই খাল খোলার কাজ ভীষণ ধীর গতিতে …


অরুণ কুমার সাউ, তমলুক  : দীর্ঘদিনের দাবি মেনে তমলুক ব্লকের মূল জল নিকাশি ব্যবস্থা পায়রাটুঙ্গি খাল দীর্ঘদিন পর 'নো কষ্ট' পদ্ধতিতে সংস্কার শুরু হয় জেলা প্রশাসনের উদ্যোগে। কিন্তু গত দু বছরে এই খাল খোলার কাজ ভীষণ ধীর গতিতে হওয়ায় সমস্যা তৈরি হয়েছে। বর্ষা শুরু হয়েছে। অথচ খাল সংস্কার অনেকাংশেই বাকি।কয়েকটি জায়গায় সংস্কার না হওয়ায় জল আটকা পড়ছে। বিগত দিনের ন্যায় এবারও এলাকা জলবন্দী হওয়ার আশঙ্কা থাকছে। এই জল যন্ত্রণা থেকে বাঁচার দাবিতে যাতে এই খাল দ্রুত পূর্ণ সংস্কার হয় এবং সংশ্লিষ্ট নাসাখাল গুলি দ্রুত সংস্কার হয় আপাতত অর্থে কচুরিপানা সহ জলযাতায়াতে বাধা সৃষ্টি করে আগাছা সরানোর দাবি নিয়ে বৃহস্পতিবার কৃষক সংগ্রাম কমিটির পক্ষ থেকে তমলুক ডিভিশনের সেচ দপ্তরের আধিকারিক  শৈনব সিনহার সঙ্গে স্মারকলিপি সহ সাক্ষাৎ করেন। তিনি দাবিগুলোর সঙ্গে সহমত পোষণ করেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিচ্ছেন বলে জানান। এখনই আগাছা সরানোর কাজ শুরু হবে বলেও জানান। তমলুক ব্লক কৃষক সংগ্রাম কমিটির সভাপতি সুদর্শন সামন্ত, সম্পাদক শশাঙ্ক আদক, সহ-সম্পাদক শম্ভু মান্না, বানেশ্বর কর প্রমুখ উপস্থিত ছিলেন। শশাঙ্ক আদক বলেন, দীর্ঘদিনের দাবি মেনে পায়রাটুঙি খাল সংস্কার শুরু হলেও তা পূর্ণাঙ্গ রূপে সংস্কারে ঢিলেমি হচ্ছে। এলাকায় চাষাবাদ বন্ধ। জল জমছে। বর্ষা আসন্ন। তাই আমরা এই পায়রাটুঙ্গি খাল ও নাসিখাল গুলি দ্রুত সংস্কার ও জল যাতায়াতের সুব্যবস্থার দাবি জানালাম। কর্তৃপক্ষ দাবি না মানলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকব।