Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ময়না প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

অরুণ কুমার সাউ, ময়না*: ২৬ শে জুলাই রবিবার ময়না প্রেসক্লাবের উদ্যোগে ময়না রাজবাড়ী প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজপরিবারের সদস্য ড. সিদ্ধার্থ বাহুবলীন্দ্র, বাকচা গ্রামপঞ্চায়েতের প্রধা…


অরুণ কুমার সাউ, ময়না*: ২৬ শে জুলাই রবিবার ময়না প্রেসক্লাবের উদ্যোগে ময়না রাজবাড়ী প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজপরিবারের সদস্য ড. সিদ্ধার্থ বাহুবলীন্দ্র, বাকচা গ্রামপঞ্চায়েতের প্রধান সম্রাট সামন্ত, বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র, ধানক্ষেত পত্রিকার সম্পাদক ফনিভূষণ পাত্র, মাতৃসংঘের প্রতিষ্ঠাতা শ্রাবণী পাল বাহুবলীন্দ্র, ময়না প্রেসক্লাবের সম্পাদক অসিত কুমার বেরা, সুমন জানা, যাদব বেরা প্রমুখ।

সিদ্ধার্থ বাবু বলেন পরিবেশ রক্ষায় আমাদের আরো এগিয়ে আসতে হবে। সম্রাট সামন্ত বলেন, একটি গাছ মায়ের নামের রোপণ করতে হবে। বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র বলেন গাছ শুধু লাগালে হবে না, গাছগুলোর যত্ন ও পরিচর্যা করতে হবে,বিশ্ব উষ্ণায়ন রোধে ও জীব বৈচিত্র্য রক্ষায়। পরিবেশ নিয়ে আমাদের প্রতিটা দিন ভাবতে হবে।