নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর .... প্রতি বছরের মতো এবারও মেদিনীপুরের অন্যতম জনপ্রিয় ক্লাব অশোকনগর রেনেশাঁস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই রক্তদান শিবিরে উৎসবের মেজাজে রক্তদিলেন শতাধিক…
নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর .... প্রতি বছরের মতো এবারও মেদিনীপুরের অন্যতম জনপ্রিয় ক্লাব অশোকনগর রেনেশাঁস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই রক্তদান শিবিরে উৎসবের মেজাজে রক্তদিলেন শতাধিক রক্তদাতা।
শিবিরের রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক শংকর গুছাইত। ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি প্রণব কুমার দুবে, সম্পাদক সুব্রত রায়, সহ-সভাপতি অশোক চক্রবর্তী,সহ-সম্পাদক চিত্তরঞ্জন দাস প্রমুখ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ সুদীপ চৌধুরী, অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ, সমাজকর্মী সত্যব্রত রায়, নিত্যানন্দ পন্ডা, সংস্কৃতি কর্মী রথীন দাস, বিদ্যুৎ পাল, অমিয় পাল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
এদিন ক্লাবের পক্ষ থেকে মেদিনীপুরের বিধায়ক শংকর গুছাইত কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ক্লাবের উদ্যোগে বড় আকারের দুর্গাপূজার পাশাপাশি বছরভর নানা ধরনের সমাজসেবা মূলক ও সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়ে থাকে।



