Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিজ্ঞান মঞ্চের উদ্যোগে শংকর চক্রবর্তী স্মারক বক্তৃতা

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ... পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে,'বিজ্ঞানের আলো, প্রতি ঘরে জ্বালো' , এই আহ্বানকে সামনে রেখে বর্ষব্যাপী আয়োজিত নানা কর্মসূচির অংশ হিসেবে এবং সংগঠনের পশ্চিম মেদিনীপ…


নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ... পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে,'বিজ্ঞানের আলো, প্রতি ঘরে জ্বালো' , এই আহ্বানকে সামনে রেখে বর্ষব্যাপী আয়োজিত নানা কর্মসূচির অংশ হিসেবে এবং সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা কাউন্সিলের পঞ্চম সভা উপলক্ষে অনুষ্ঠিত হলো শংকর চক্রবর্তী স্মারক বক্তৃতা।

মেদিনীপুর শহরের বার্জটাউনে এবিপিটিএ হলে  আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট মৃদুল শ্রীমানী। রবীন্দ্রনাথ ঠাকুর ও শংকর চক্রবর্তীর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হয়। 'রবীন্দ্রনাথ ও বর্তমান পরিবেশের সংকট ' শীর্ষক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সংগঠনের রাজ্য কমিটির কার্যকরী সভাপতি অধ্যাপক প্রদীপ মহাপাত্র। এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কাউন্সিলের সম্পাদক সুধাপদ বসু, সভাপতি সুজাতা মাইতি,,কার্যকরী সভাপতি দিলীপ চক্রবর্তী,সহ সভাপতি কালীপদ প্রধান সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন স্থানের বিজ্ঞানকর্মীগণ।