Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেদিনীপুর ডি এ ভি পাবলিক স্কুলে পদমর্যাদা প্রদান অনুষ্ঠান..

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ......তোমরা যখন রাস্তা দিয়ে যাবে, লোকজন যেন তোমাদের দেখিয়ে বলে ওর মতন হয়ো। তোমাদের আচরণ,শিক্ষা-দীক্ষা সংস্কৃতি যেন লোকের কাছে অনুকরণীয় হয়। নারী জাতি কে উজ্জীবিত করে মেদিনীপুর ডিএভি পাবলিক…


 নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ......তোমরা যখন রাস্তা দিয়ে যাবে, লোকজন যেন তোমাদের দেখিয়ে বলে ওর মতন হয়ো। তোমাদের আচরণ,শিক্ষা-দীক্ষা সংস্কৃতি যেন লোকের কাছে অনুকরণীয় হয়। নারী জাতি কে উজ্জীবিত করে মেদিনীপুর ডিএভি পাবলিক স্কুলের পড়ুয়াদের এভাবেই উৎসাহিত করলেন জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা।

শনিবার মেদিনীপুর ডিএভি পাবলিক স্কুলের পদমর্যাদা প্রদান অনুষ্ঠান হয়। সেখানে নির্বাচিত বিভিন্ন পদাধিকারী ছাত্র-ছাত্রীদের স্যাসএবং ব্যাচ প্রদান করা হয়। এই বছর মোট ৭২ জন ছাত্রছাত্রীকে এই ব্যাচ ও স্যাস প্রদান করা হয় অনুষ্ঠানের মূল বাণী ' দায়িত্বকে সম্মান জানাতে, উৎকর্ষ অর্জনে অনুপ্রাণিত করতে।' এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের নানাভাবে উৎসাহিত করেন,এছাড়াও উপস্থিত ছিলেন কোতযালী থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও বিদ্যালয়ের পদমর্যাদা প্রাপক ছাত্র-ছাত্রীদের অভিভাবক অভিভাবিকা বৃন্দ।

বিদ্যালয়ের অধ্যক্ষ এন কে গৌতম তার বক্তব্যে জানান এই ছাত্র-ছাত্রীরা আমাদের ভবিষ্যতের কান্ডারী। তাই এই ছাত্র-ছাত্রীদের বিভিন্ন স্তরভিত্তিক পদমর্যাদায় অভিষিক্ত করার ফলে তাদের মধ্যে সহমর্মিতা ,সহযোগিতা, সহানুভূতি ,দলগত কাজ করার ক্ষমতা, নেতৃত্বদান, পরিচালনা শক্তি, দায়িত্ববোধ ,কর্তব্য জ্ঞান প্রভৃতি নানা গুণাবলীর প্রকাশ দেখা যাবে। যা পরবর্তীকালে সমাজ তথা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে সর্বতোভাবে সাহায্য করবে।

পবিত্র বৈদিক মন্ত্র উচ্চারণ ও বন্দেমাতরম সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভারম্ভ হয় এবং জাতীয় সংগীতের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।