Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাঁশকুড়ায় ব্রিজ পরিদর্শনে এলেন পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি বামদেব গুছাইত

*অরুণ কুমার সাউ,পাঁশকুড়া*: পাঁশকুড়া এক ব্লকের অন্তর্গত প্রতাপপুর দু'নম্বর গ্রাম পঞ্চায়েত ও চৈতন্যপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী কংসাবতী নদীর সেতু (যা বর্তমানে পরিবহন ক্ষমতা অযোগ্য )পরিদর্শনে এলেন পূর্ব মেদিনীপুর জ…


*অরুণ কুমার সাউ,পাঁশকুড়া*: পাঁশকুড়া এক ব্লকের অন্তর্গত প্রতাপপুর দু'নম্বর গ্রাম পঞ্চায়েত ও চৈতন্যপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী কংসাবতী নদীর সেতু (যা বর্তমানে পরিবহন ক্ষমতা অযোগ্য )পরিদর্শনে এলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত। এই সেতুর উপর দিয়ে পাঁশকুড়া থানা ,সবং থানা ,পিংলা থানার এলাকার অধিবাসী, ব্যবসায়ী ,বহু স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা যাতায়াত করে। উল্লেখ এই লোহার বীমের সেতুটি বামফ্রন্ট সরকারের তখনকার জেলার সভাধিপতি ছিলেন নিরঞ্জন সিহি আমলে তৈরি হয়েছিল। এই ভগ্ন প্রায় সেতুটি পুনঃনির্মাণের জন্য বারংবার পূর্বতন সরকারের কাছে আবেদন করা হয়েছিল।দীর্ঘদিন পূর্বতন সরকার কোন প্রকার পুনঃনির্মাণের জন্য পদক্ষেপ নেয়নি। বর্তমান সরকারের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি কাছে আবেদন করার সাথে সাথে নিজে আজ পরিদর্শনে আসেন। এলাকাবাসী খুশি তাদের আশা খুব শীঘ্রই কাজ হবে।।