Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেদিনীপুর ছাত্রসমাজের শিবিরে রক্ত দিলেন ১১৮ জন এবং ক্যান্সার রোগীদের জন্য চুল দিলেন ৪৪ জন

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর .....মেদিনীপুর ছাত্রসমাজ পরিবারের আজীবন সদস্যা তথা সংগঠনের সম্পাদক অনিমেষ প্রামাণিকের মাতা প্রয়াত মঞ্জু প্রামাণিকের স্মৃতির উদ্দেশ্যে ঐক্য, শান্তি, সেবার অঙ্গীকারকে সামনে রেখে ভারতীয় রেডক্রস স…


নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর .....মেদিনীপুর ছাত্রসমাজ পরিবারের আজীবন সদস্যা তথা সংগঠনের সম্পাদক অনিমেষ প্রামাণিকের মাতা প্রয়াত মঞ্জু প্রামাণিকের স্মৃতির উদ্দেশ্যে ঐক্য, শান্তি, সেবার অঙ্গীকারকে সামনে রেখে ভারতীয় রেডক্রস সোসাইটির পশ্চিম মেদিনীপুর জেলা শাখায় মেদিনীপুর ছাত্রসমাজ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে অনুষ্ঠিত হল মহতী রক্তদান শিবির ও ক্যান্সার আক্রান্তদের সাহায্যার্থে চুলদান কর্মসূচি। মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড সেন্টারের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে প্রথম রক্তদাতা হিসেবে রক্তদান করেন  মৃদুল শ্রীমানী, ডিএম ডিসি (হেডকোয়ার্টার)। 


প্রসঙ্গত এদিনের শিবিরে ওনার এটি ছিল ৫৭ তম রক্তদান। মোট রক্তদাতার সংখ্যা ১১৮। এর পাশাপাশি ক্যান্সার আক্রান্ত মা-বোনদের জন্য চুলদান করেন ওইদিনের চুলদান কর্মসূচির সর্বকনিষ্ঠা,পঞ্চম শ্রেণীর ছাত্রী তথা সংগঠনের সহ-সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তীর কন্যা অর্চিশা চক্রবর্ত্তী সহ ৪৪ জন।

মহতী এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণীসম্পদ ও মৎস্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রাজেশ মাহাত,ডেপুটি ম্যাজিস্ট্রেট মৃদুল শ্রীমানী, মেদিনীপুরের বিধায়ক ড. শঙ্কর কুমার গুচ্ছাইত, রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ড. স্বপ্না ঘোড়াই, মেদিনীপুর পুরসভার পৌরপিতা সৌমেন খান, মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যাপক, বর্ষীয়ান সাংবাদিক, লেখক কুমারেশ ঘোষ, প্রাক্তন প্রধান শিক্ষিকা,লেখিকা নুপুর ঘোষ, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক চন্দন বসু, মেদিনীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফোরামের সম্পাদক নিত্যানন্দ পন্ডা প্রমুখ। রক্তদান শিবিরটির আহ্বায়ক সৌমিত্র পাল বলেন, 'আমরা সবাই জানি রক্তের বিকল্প রক্ত‌ই।

জরুরিকালীন প্রয়োজনে এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীর জন্য রক্তের নিরন্তর জোগান একান্ত জরুরি। মহান রক্তদাতাগণকে হার্দিক অভিনন্দন।' সংগঠনের সভাপতি কৃষ্ণগোপাল চক্রবর্ত্তী বলেন, 'পারিবারিক অনুষ্ঠানেই হোক বা গ্ৰীষ্মকালীন রক্তের চাহিদা পূরণের সামান্য প্রয়াসেই হোক রক্তদান উৎসবকে মানুষের দুয়ারে পৌছে দিতে আমরা বদ্ধপরিকর'।

চুলদান কর্মসূচির আহ্বায়ক শোভন মাইতি ও সুপ্রিয় দন্ডপাটের কথায়, 'রক্তদানের পাশাপাশি ক্যান্সার আক্রান্ত মা-বোনদের জন্য চুলদানে মেয়েদের স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসা তারিফযোগ্য। ওনাদের স্যালুট।'