মানবতার মূর্ত প্রতীক মাদার টেরিজার জন্মদিনে রক্তদান শিবির:
পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের শীর্ষা গ্রাম পঞ্চায়েতের পারুলিয়া গ্রামে পারুলিয়া যুব সংঘের উদ্যোগে একটি মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। যুব সংঘের এ শিবির কি ছি…
মানবতার মূর্ত প্রতীক মাদার টেরিজার জন্মদিনে রক্তদান শিবির:
পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের শীর্ষা গ্রাম পঞ্চায়েতের পারুলিয়া গ্রামে পারুলিয়া যুব সংঘের উদ্যোগে একটি মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
যুব সংঘের এ শিবির কি ছিল দ্বিতীয় বর্ষের। শিবিরে ৬ জন মহিলা সহ ৮২ জন রক্তদান করেন। প্রথম বারের রক্ত দিলেন ২০ জন। সদ্য আঠারো বয়স পেরোনো ১১ জন নবীন রক্তদাতা এদিন রক্তদান করে।
শিবিরটি উদ্বোধন করেন পারুলিয়া শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ আশ্রম প্রধান প্রেমানন্দ বাবাজী। উপস্থিত ছিলেন শীর্ষা গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক ব্যানার্জী, কেশপুর মহাবিদ্যালয়ের অধ্যাপক শান্তনু পান্ডা, বিশিষ্ট সমাজসেবী গৌতম পাল, উত্তম কোলে প্রমুখ।
উদ্বোধক তাঁর বক্তব্যে রক্তদানকে প্রাণ দান বলেন। বছরব্যাপী পারুলিয়া যুব সংঘের কাজের ভূয়সী প্রশংসা করেন। গ্রাম প্রধান
কার্তিক ব্যানার্জী আগত সময়ে পারুলিয়া যুব সংঘের পাশে থাকার বার্তা রাখেন ও সহযোগিতার আশ্বাস দেন। সংঘের পক্ষে
সূচনা বক্তব্যে সদস্য সুমন মিত্র জানান, " এলাকার মানুষের চাহিদাকে সম্মান জানিয়ে আজকের এই শিবির আয়োজন করা হয়েছে। একঝাঁক নবীন সদস্য বিগত কয়েকদিন প্রাণপাত চেষ্টা করে শিবিরটি সুন্দর করার চেষ্টা করেছে। বছরের বিভিন্ন সময় নানান অনুষ্ঠান আয়োজন করলেও রক্তদান শিবির আয়োজনের জন্য মুখিয়ে থাকেন।"
ক্লাবের অন্যতম সদস্য চিন্ময় পাল জানান " আগামীদিনে রক্তদান শিবিরের পাশাপাশি থ্যালাসেমিয়া বাহক নির্ণয় শিবির, বাল্য বিবাহ রোধে পারুলিয়া যুব সংঘ বিশেষ উদ্যোগ গ্রহণ করবে।"
শিবিরটি সংগঠিত করতে ঝাড়গ্রাম ব্লাড ব্যাঙ্কের মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিষ্ট সমরেশ মিত্র বিশেষ ভূমিকা গ্রহণ করেন।
উল্লেখ্য , রক্ত সংগ্রহে ছিলেন ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড সেন্টার কর্তৃপক্ষ।
সবুজায়নের বার্তা দিতে রক্তদাতাদের গাছ উপহার দেওয়া হয়।
শিবিরটি ঘিরে পারুলিয়া গ্রামে বিপুল সাড়া লক্ষ্য করা যায়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রক্তদান আন্দোলন কর্মী তথা কেশপুর ব্লকের গড়সেনাপত্যা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্নেহাশিস চৌধুরী।




