Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৫ ই আগস্ট শিবদাস ঘোষের ৫১তম স্মরণ দিবস জেলা জুড়ে উদযাপন

অরুণ কুমার সাউ, তমলুক: এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের ৫১ তম প্রয়াণ দিবস পূর্ব মেদিনীপুর জেলা অফিস মেছেদা সহ পাঁশকুড়া, ভোগপুর,তমলুক, নোনাকুড়ি,রামতারক  অফিসে সকালে যথাযোগ্য মর্যাদায় পালন কর…


অরুণ কুমার সাউ, তমলুক: এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের ৫১ তম প্রয়াণ দিবস পূর্ব মেদিনীপুর জেলা অফিস মেছেদা সহ পাঁশকুড়া, ভোগপুর,তমলুক, নোনাকুড়ি,রামতারক  অফিসে সকালে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। সমস্ত অফিস গুলিতে রক্ত পতাকা উত্তোলন সহ মহান নেতা শিবদাস ঘোষের  প্রতিকৃতিতে মাল্যদান ও সংক্ষিপ্ত সভা হয়।মেচেদা অফিসে রক্ত পতাকা উত্তোলন করেন দলের রাজ্য কমিটি সদস্য কমরেড বিশ্বনাথ পড়িয়া, এছাড়াও উপস্থিত ছিলেন মেচেদা লোকাল কমিটির সম্পাদক সুব্রত দাস‌।

তমলুক অফিসে উপস্থিত ছিলেন দলের পূর্ব মেদিনীপুর উত্তর সংগঠনিক জেলা কমিটির সম্পাদক প্রণব মাইতি সহ অন্যান্য নেতা কর্মীবৃন্দ। দলের জেলা সম্পাদক মন্ডলী সদস্য নারায়ন চন্দ্র নায়ক জানান, সকালের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানের পর আজ কয়েক হাজার মানুষ কলকাতার রানী রাসমণি রোডের সমাবেশে যোগদান করবার জন্য রওনা দেন। কলকাতায় প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও সভা সংগঠিত হয়। বক্তব্য রাখেন দলের বর্তমান সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ।