Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভারত ছাড়ো আন্দোলনের সূচনা দিবসে বেনাপুর হাইস্কুলে আয়োজিত শিবিরে রক্ত দিলেন ৬০ জন

নিজস্ব প্রতিবেদক, খড়্গপুর.... গৌরবোজ্জ্বল ঐতিহাসিক ভারতছাড়ো আন্দোলনের সূচনা দিবসকে স্মরণে রেখে  এবং বাল্যবিবাহ প্রতিরোধের শপথকে সামনে রেখে বেনাপুর হাইস্কুল (উচ্চতর মাধ্যমিক)-এর বীরাঙ্গনা কন্যারত্ন ক্লাবের উদ্যোগে ও বিদ্যালয় ক…


 নিজস্ব প্রতিবেদক, খড়্গপুর.... গৌরবোজ্জ্বল ঐতিহাসিক ভারতছাড়ো আন্দোলনের সূচনা দিবসকে স্মরণে রেখে  এবং বাল্যবিবাহ প্রতিরোধের শপথকে সামনে রেখে বেনাপুর হাইস্কুল (উচ্চতর মাধ্যমিক)-এর বীরাঙ্গনা কন্যারত্ন ক্লাবের উদ্যোগে ও বিদ্যালয় কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন রায়। সমবেত অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ উন্নয়ন দপ্তরের  মন্ত্রী তথা বিদ্যালয়ের  সহ-শিক্ষক রাজেশ মাহাতো। সূচনা লগ্নে মহাত্মা গান্ধী ও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তন্ময় দাস। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী অরূপ দাস,রক্তদান আন্দোলনের কর্মী,সমাজকর্মী অসীম ধর, সুদীপ কুমার খাঁড়া, শিক্ষানুরাগী নীলকন্ঠ আচার্য,অনাদি কান্ত সাঁতরা,চন্দন চক্রবর্তী,মদন মন্ডল, সিদ্ধার্থ দাস শ্যামল মাহাতো, বিপ্লব দে প্রমুখ উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন।


শিবিরে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী, অভিভাবক ও অভিভাবিকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মোট ৬০ জন রক্তদান করেন। ডেবরা ব্লাড ব্যাংক-এর কর্মীরা শিবিরে রক্ত সংগ্রহ করেন।বিদ্যালয় সূত্রে জানা যায়, রক্তদানের মতো মহৎ সামাজিক কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে মানবিকতা, সমাজসেবার মানসিকতা এবং সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। বক্তারা রক্তদানের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরে সকলকে নিয়মিত স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন রায় শিবিরের সাফল্যের জন্য রক্তদাতা, ডেবরা ব্লাড সেন্টারের কর্মী, অতিথিবৃন্দ, প্রাক্তন ছাত্রছাত্রী, অভিভাবক-অভিভাবিকা এবং সকল সহযোগীকে ধন্যবাদ জানান। তাঁর মতে, একটি ইউনিট রক্ত যেমন একজন মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে পারে, তেমনই রক্তদানের এই আন্দোলন সমাজে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। মঞ্চ সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক সুদীপ শীট।