*অরুণ কুমার সাউ, তমলুক*:শারদীয় দুর্গোৎসবের আনন্দে মেতে ওঠার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার এক অনন্য নজির সৃষ্টি হলো পূর্ব মেদিনীপুরের খামারচক গ্রামে। দুর্গাপূজার শুভ সূচনাতেই, মহাসপ্তমীর বিশেষ দিনে উৎসবের উল্লাসের সঙ্গে মানবসেবাকে…
*অরুণ কুমার সাউ, তমলুক*:
শারদীয় দুর্গোৎসবের আনন্দে মেতে ওঠার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার এক অনন্য নজির সৃষ্টি হলো পূর্ব মেদিনীপুরের খামারচক গ্রামে। দুর্গাপূজার শুভ সূচনাতেই, মহাসপ্তমীর বিশেষ দিনে উৎসবের উল্লাসের সঙ্গে মানবসেবাকে যুক্ত করল স্থানীয় 'খামারচক আমরা সবাই দুর্গাপূজা কমিটি'।
উৎসবের দিনেও মুমূর্ষু মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে খামারচক বাজার সংলগ্ন এলাকার একটি বেসরকারি গেস্ট হাউসে এ দিন বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
পূজামণ্ডপের আনন্দ-উৎসবের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে এই রক্তদান কর্মসূচিতে অংশ নেন। শিবিরে নারী ও পুরুষ মিলিয়ে সর্বমোট ৩৮ জন উৎসুক রক্তদাতা তাঁদের রক্ত দান করেন। পূজা কমিটির এই মানবিক উদ্যোগ স্থানীয় সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছে।একদিকে যখন রক্তদান শিবিরের মাধ্যমে সেবার কাজ চলছিল, অন্যদিকে মণ্ডপের সংলগ্ন সাংস্কৃতিক মঞ্চে সকাল থেকেই বিরাজ করছিল উৎসবের আমেজ।
সকাল থেকে দুপুর পর্যন্ত স্থানীয় শিল্পীদের পরিবেশনায় আগমনী গান ও কবিতা আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে সম্পূর্ণ পূজা প্রাঙ্গণ।
উৎসবের সূচনাতেই এমন সেবা ও সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে খামারচক গ্রাম এক সামাজিক দৃষ্টান্ত স্থাপন করল




